Friday, March 6, 2015
শফিক হাসানের পরিচালনায় ২০১৪ সালের ২৩ জুলাই থেকে মহরতের মধ্য দিয়ে শুরু হয় ধুমকেতু ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করছেন মুন্নি প্রোডাকশনের ব্যনার থেকে মুনির রেজা। ছবিতে অভিনয় করছেন শাকিব খান, পরিমনি, তানহা তাসনিয়া, অমিত হাসান, আলীরাজ, রেবেকা প্রমুখ। ঢাকার নিকটস্থ শুটিং স্পট পূবাইলে মহরতের পর থেকে শুটিং শুরু হয়। ছবিটি র গল্প লিখেছেন প্রযোজক মনির রেজা নিজেই। চিত্রগ্রহনের কাজ করছেন এম এইচ স্বপন । সঙ্গিতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। ছবিটির ৮৬ ভাগ কাজ শেষ হয়ে গেছে বর্তমানে ছবিটির শুটিং এবং এডিটিংয়ের কাজ চলছে।

